
ব্লগিং কীঃ আমরা কম বেশি সবাই ব্লগ বা ওয়েব ব্লগ শব্দটির সাথে পরিচিত। ইন্টারনেট জগতে “ব্লগ” এর বয়স দশ পার হয়েছে। Blog শব্দটির আবির্ভাব Weblog থেকে। Weblog শব্দটিসর্বপ্রথম ব্যবহার করা হয় দশ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটির স্রষ্ট্রা মার্কিন নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে একব্যাক্তি Weblog শব্দটিকে ভেঙ্গে দুই ভাগ করেন- We Blog এর পরই সারা বিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয় হতে শুরু করে।
এরপর থেকে ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে লেখালেখি ব্লগিং হিসেবে পরিচিতি পেতে শুরু করে । যেকোন বিষয় যেমন খেলাধুলা, রাজনীতি, সাহিত্য ইত্যাকার বিষয় নিয়ে ব্লগ শুরু করতে পারেন ।
কিভাবে ব্লগিং শুরু করবেনঃ ব্লগিং দুভাবে শুরু করতে পারেন।
- নিজে একটা সাইট খুলে।
- অন্যের সাইটে লেখালেখি করে ।
আর বাইরের সাইটে লিখতে পারেন একাউন্ট খুলে । এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ব্লগ সাইটে একটি ব্লগএ্যাকাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় আপনার ই মেইল আইডি প্রয়োজন হবে। একটি নির্দিষ্ট নামে (বাংলায়) আপনাকে একটি এ্যাকাউন্ট খুলতে হবে যেটা হবে আপনার পরিচয়। ব্লগে আপনাকে সবাই ঐ নামেই চিনবে। এই নামটি পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়। এছাড়াও ব্লগ এ্যাকাউন্টে লগইন করার জন্য প্রয়েজন হবে একটা Username এবং Password এর । এমন একটি Username হতে ববে যা ঐ ব্লগ সাইটে আর কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে না। আপনার ব্লগ এ্যাকাউন্ট সফলভাবে খোলার পর আপনার দেয়া নির্দিষ্ট Username এবং Password দিয়ে লগইন করে আপনার এ্যাকাউন্টে ঢুকতে হবে। লগইন করে ঢোকার পর আপনি নতুন ব্লগ বা নতুন পোষ্ট লিখতে পারবেন এবং তা ব্লগে প্রকাশ করতে পারবেন।
ব্লগিং করে আয় কিভাবে হয়ঃ ব্লগিং করে বিভিন্ন উপায়ে আয় করা যায় । যেমন
- আপনার সাইটে বিজ্ঞাপন প্রকাশ করে,
- কোন পণ্য বা সেবা বিক্রি করে অথবা
- কোন আউটসোর্সারকে কন্টেন্ট লিখে দিয়ে ।
১.বিজ্ঞাপন প্রকাশঃ
বিজ্ঞাপন কোথায় পাবেনঃ দুটি উপায়ে বিজ্ঞাপন পেতে পারেন ।
- নিজে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করে
- অনলাইন মাধ্যম থেকে
নিজে জোগাড় করতে চাইলে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করুন । আপনার সুবিধা মত তাদের সাথে চুক্তি করুন । তারপর তা আপনার সাইটে প্রকাশ করে তাদের কাছ থেকে বিল নিন ।
আর অনলাইনে বিজ্ঞাপন পেতে হলে সবচে জনপ্রিয় মাধ্যম হল অ্যাডসেন্স । যা গুগল কর্তৃক পরিচালিত । গুগল বিভিন্ন মাধ্যম থেকে বিজ্ঞাপন প্রকাশের প্রস্তাব পায় যা আপনার সাইটে গুগল কর্তৃক প্রকাশিত হলে আপনাকে গুগল নির্দিষ্ট লভ্যাংশ দেবে । এছারাও রেভিনিউ ইট, চিতিকা , ইলিক্স ইত্যাদিও রয়েছে ।
২.কোন পণ্য বা সেবা বিক্রি করে
৩.আউটসোর্সারকে কন্টেন্ট লিখে দিয়ে
বিভিন্ন ফ্রিল্যান্স সাইটে কনটেন্ট রাইটের হাইয়ার করা হয় । এখানেও কাজ করতে পারেন । অর্থাৎ নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে লিখে দেয়া । এটাও ব্লগিং করে আয়ের অন্যতম একটি উপায়।
ব্লগিং করতে যা যা প্রয়োজনঃ
১.ব্লগিং করতে আপনার অবশ্যই যা প্রয়োজন তা হল আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন।
২.একটা ইমেইল এ্যাকাউন্ট।
৩.নির্দিষ্ট ব্লগের সাইটে আপনার একটা ব্লগ এ্যাকাউন্ট।
৪.আপনার কম্পিউটারে অভ্র, বিজয় কিংবা যে কোন টাইপিং সফটয়্যার ইনস্টল থাকতে হবে।
৫.টাইপিংস্পিড মোটামুটি সন্তোষজনক হতে হবে।
৬.ব্লগ সাইটের কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে এবং ব্লগের নীতিমালা গুলো জানা থাকতে হবে।
ভাল ব্লগিং করবেন কিভাবেঃ ব্লগিং করে সফল হতে হলে আপনাকে পরিশ্রমী, ধৈর্যশীল ও অনুসন্ধিৎসু হতে হবে । আপনার পছন্দের যেকোন বিষয় নিয়ে আগে সম্যক জেনে নিন । তারপর তা নিয়ে লেখালেখি শুরু করুন । লেখার সময় অবশই সংশ্লিষ্ট সব বিষয়ে আলকপাত করতে ভুলবেন না। প্রয়োজনীয় তথ্য, ছবি দেবেন । তারপর ঝটপট লিখে ফেলুন !
পাইওনিয়ারঃ অনলাইনে পেমেন্ট নেয়ার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায়, সাথে ২৫ ডলার ফ্রি !!
শরীফ মুস্তাজিব
শরীফ মুস্তাজিব
CEO, EASY EARN

No comments:
Post a Comment